২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে তরুণীকে গলা কেটে হত্যা

হবিগঞ্জের বাহুবলে এক তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 06:18 PM

Updated : 19 Aug 2022, 02:25 PM

রোববার দুপুরে উপজেলার রাজাপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান।

নিহত রুমেনা বেগম (২২) উপজেলার মোহনপুর (রাজাপুর) গ্রামের কিরাম উদ্দিনের মেয়ে। অলিপুর এলাকায় অবস্থিত প্রাণ আরএল গ্রুপে চাকরি করতেন তিনি।

এএসপি পারভেজ জানান, বাড়ির পাশে ধানের জমিতে রুমেনার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

“ধারণা করা হচ্ছে মধ্যরাতে ওই তরুণীকে গলা কেটে হত্যার পর লাশ লুকিয়ে রাখতে ধানের জমিতে রেখে যাওয়া।”

তবে তাকে কী কারণে হত্যা করা হয়েছে পুলিশ তা তদন্ত করে দেখছে বলে জানান তিনি।