২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নিখোঁজ নারীর লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটের পন্টুন থেকে পড়ে নিখোঁজ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2018, 06:07 PM

Updated : 08 Apr 2022, 06:47 PM

নিখোঁজের দুইদিন পর সোমবার সকালে লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান।

নিহত সখিনা খাতুন (৬৫) লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার চরমুন্সী গ্রামের জামান মোল্লার স্ত্রী। তিনি কয়েক দিন আগে হাটলক্ষ্মীগঞ্জে আসেন। সেখানে ভিক্ষা করে জীবনযাপন করতেন।

শনিবার রাত ১১ টার দিকে পন্টুনের ফাঁক দিয়ে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান  পায়নি।

ওসি বলেন, সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে তার ছেলের কাছে হস্তান্তর করেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশের দাফনসহ অন্য ব্যয়ের জন্য ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।