২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ফেন্সিডিলসহ ‘চিকিৎসক’ গ্রেপ্তার

বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মচারীরা ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে, যিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিয়েছেন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2018, 10:09 PM

Updated : 19 Aug 2022, 02:23 PM

শুক্রবার শেরপুর উপজেলার গাড়িদহ মাদ্রাসাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান শাওন (৩৫)  ওই এলাকার সেকেন্দার আলীর ছেলে।  

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল খান মামুন জানান, গোপন সংবাদ পেয়ে ভোর ৬টার দিকে গাড়িদহ মাদ্রাসাপাড়ার বাড়ি থেকে ৩৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

“শাওন দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় ফেন্সিডিলের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে খবর রয়েছে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মামুন বলেন, ওই ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ ও ইন্টার্নশিপ করার পর বর্তমানে শেরপুরে চেম্বার দিয়ে ফিজিও থেরাপির চিকিৎসা দিয়ে থাকেন বলে জানান।

এ ব্যাপারে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।