২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তারাকান্দা উপজেলায় ৩ পদেই আ. লীগ প্রার্থী বিজয়ী

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2018, 11:05 PM

Updated : 08 Apr 2022, 06:45 PM

জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ্ বুধবার রাতে তাদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ফজলুল হক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদ রানা খান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৭০৭ ভোট এবং বিএনপি প্রার্থী নিলুফার ইয়াসমিন মনি তালুকদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৫৮ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নজরুল ইসলাম নয়ন চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৩৮৬ ভোট। খেজুর গাছ প্রতীক নিয়ে খায়রুল ইসলাম মন্ডল পেয়েছেন ৩০ হাজার ৯৪২ ভোট এবং মিনার প্রতীক নিয়ে শরিফ হাছান আকন্দ পেয়েছেন ৩ হাজার ৩২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নৌকা নিয়ে সালমা আক্তার কাকন পেয়েছেন ৪৮ হাজার ১৩১ ভোট এবং ধানের শীষ প্রতীক নিয়ে হোসনে আরা আকন্দ পেয়েছেন ১৮ হাজার ৮৫৪ ভোট।

সকাল ৮টা থেকে দিনভর শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়। ভোট চলাকালীন কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।