২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু খুন: আদালতে কিশোরের ‘স্বীকারোক্তি’

গাজীপুরে সাড়ে তিন বছর বয়সী শিশু হাদিকাকে খুনের মামলায় গ্রেপ্তার এক কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2018, 12:40 PM

Updated : 08 Apr 2022, 06:43 PM

জয়দেবপুর থানার ওসি মো.আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণে ব্যর্থ হয়ে হাদিকাকে হত্যা করেছে বলে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হামিদুল ইসলামের আদালতে বুধবার বিকালে ওই কিশোর জবানবন্দি দেয়।”

জবানবন্দি নেওয়া শেষে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা জানান।

গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকার হায়দার আলীর মেয়ে হাদিকা মঙ্গলবার বিকালে বাসা থেকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয়।

অনেক খোঁজাখঁজির পর বাড়ি থেকে কিছু দূরে একটি পরিত্যক্ত জমি থেকে রাতে স্বজনরা তার লাশ উদ্ধার করে।

ওই রাতেই হাদিকার বাবা হায়দার আলী বাদী হয়ে ওই কিশোরকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করলে রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মো.আমিনুল বলেন, ১৫ বছর বয়সী ওই কিশোরের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়। সে বারবৈকা এলাকায় হাদিকার বড় চাচা মো.হারুনের বাড়িতে থাকতো; হারুন সম্পর্কে ছেলেটির ফুপা হন।

সাদিকার লাশের সুরুতহাল প্রতিবেদন তৈরির পর জয়দেবপুর থানার এসআই মো. আব্দুর রহমান বলেন, হাদিকার নাক,পায়ু ও যোনীপথ রক্তাক্ত এবং নিচের ঠোঁটে কাটা চিহ্ন রয়েছে।

পরে লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদিকুল হক তুহিন সাদিকাকে হত্যা করা হয়েছে বলে জানান।

পুরনো খবর:

গাজীপুরে শিশু খুন