গাজীপুরে শিশু খুন
গাজীপুর সিটি করপোরেশনের সাড়ে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
বারবৈকা এলাকায় মঙ্গলবার তার মরদেহ পাওয়া যায়।
নিহত হাদিকা স্থানীয় হায়দার আলীর মেয়ে।
নিহতের বাড়ির ভাড়াটে জাহাঙ্গীর আলম জানান, বিকালে বাসা থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় হাদিকা।
“অনেকক্ষণ পর্যন্ত ফিরে না এলে বাড়ির আশপাশে খুঁজতে গিয়ে একটি পরিত্যক্ত জমিতে হাদিকার দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।”
তিনি জানান, সেখান থেকে উদ্ধার করে সন্ধ্যায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সাদিকুল হক তুহিন সাংবাদিকদের বলেন, হাদিকাকে মৃত আনা হয়েছিল। তার নাক দিকে রক্ত ঝরার দাগ এবং নিচের ঠোঁট ও ডান চেখে আঘাতের চিহ্ন রয়েছে।
জয়দেবপুর থানার এসআই আব্দুর রহমান বলেন, হাদিকাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা বেরিয়ে যাবে।
