ফরিদপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা, চশমা বিতরণ
একটি বেসরকারি সংগঠনের সহায়তায় ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া শতাধিক অপারেশন রোগীকে চশমাও বিতরণ করা হয়।
‘কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন’ শনিবার শহরের বোয়ালমারী অডিটরিয়ামে এ চিকিৎসার আয়োজন করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন অনুষ্ঠানে চোখের লেন্স সংযোজনসহ ছানি অপারেশ শেষে রোগীদের হাতে চশমা তুলে দেন।
আরিফুর রহমান বলেন, চক্ষু রোগীদের এই ক্যাম্পে গুরুত্ব অনুযায়ী বিনামূল্যে লেন্স সংযোজনসহ ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। পরে লেন্স সংযোজনসহ ছানি অপারেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এই সংগঠন।
ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা গোলাম ছরোয়ার মৃধা, সাবকে উপজেলা চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমার বাশার, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলিম মোল্লা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু মিয়া প্রমুখ।
