২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ আটকের পর পুলিশের গুলিতে ‘মাদক বিক্রেতা’ আহত

লালমনিরহাটের ইয়াবাসহ আটকের পর ‘পালাতে গিয়ে’ এক ‘মাদক বিক্রেতা’ পুলিশের গুলিতে আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2018, 03:19 PM

Updated : 19 Aug 2022, 02:16 PM

উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদ সোহওয়ার্দী জানান।

আটক জহরুল ইসলাম (৪০) ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

সহকারী পুলিশ সুপার বলেন, শুক্রবার ভোরে গোপন তথ্যে চন্দ্রপুর ইউনিয়নের কদমতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ভারতীয় গাঁজা ও ৫৫টি ইয়াবাসহ জহরুলকে আটক করা হয়।

“পরে তাকে নিয়ে পুলিশ অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এ সময় জহরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ গুলি করে । পরে জহরুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় “

এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই বিজু মিয়া ও কনস্টেবল সফিকুল ইসলাম আহত হয়েছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।