২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় বজ্রপাতে ১০ জন আহত

নীলফামারীর জলঢাকা উপজেলায় বজ্রপাতে একটি বিদ্যালয়ের নয়জন শিক্ষার্থীসহ ১০ জন আহত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 06:27 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

রোববার কাঁঠালী ইউনিয়নের রঙ্গেরবার এলাকায় এস সি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

আহতরা হলো ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবানা (১১), রহিদা (১২), আলিফা (১১), রাবেয়া (১১), খাতিজা (১২), নাসরিণ (১১), সপ্তম শ্রেণির লিমা (১৩), রোমান ইসলাম (১৩) ও সীমা (১৩) ও স্কুলের কর্মচারী লুৎফর রহমান (৪০)।

আহতদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক জানান।

এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন জানান, সকাল ১০টা থেকে বিদ্যালয়ে অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাতে তারা আহত হয়।

জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দেবাশীষ রায় বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই শঙ্কামুক্ত।