হবিগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষে আহত ২৫
হবিগঞ্জে ছাত্রলীগের দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে পথচারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে।
শনিবার হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। এ সময় কলেজের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাংচুর চালানো হয়।
আহতদের মধ্যে ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
“দফায় দফায় চলা এ সংঘর্ষ চলাকালে কলেজের আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি ইয়াছিনুল হক।
ওসি আরও জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। পুণরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী বলেন, কলেজে দুদল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হবিগঞ্জের ছাত্রলীগের মধ্যে কোনো গ্রুপিং নেই। এছাড়াও কলেজে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দেখা হচ্ছে।
