২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছাত্রদলের ৩৪ নেতাকর্মী আটক

কুষ্টিয়ায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতিসহ ৩৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 03:30 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

এছাড়া তাদের কাছ থেকে ২৩টি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার এসএম মেহেদি হাসান।

পুলিশ সুপার বলেন, শুক্রবার রাত ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর থানার মোড়ের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

“ওই বাড়িতে বসে তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিথুন, সাধারণ সম্পাদক এস আর শিপনসহ ৩৪ জনকে ২৩টি ককটেলসহ আটক করে পুলিশ।”

তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা হয়েছে বলে তিনি জানান।