দিনাজপুরে চুরির টাকাসহ আটক ৪
দিনাজপুর শহর থেকে চুরি হওয়া টাকাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই বজলুর রহমান জানান, গত ১৪ জুন দিনাজপুর শহর থেকে শমসের আলী নামে এক ব্যক্তির ১৪ লাখ ৮৩ হাজার টাকা চুরির অভিযোগ আসে। তিনি কোতোয়ালি থানায় মামলা করার পর গোয়েন্দা পুলিশ তদন্তে নামে।
“শহরের বিভিন্ন জায়গা থেকে পুলিশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীতে অভিযান চালিয়ে চারজনকে আটকের পর ৯ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।”
আটককৃতরা হলেন নীলফামারীর মোকসেদুল (৩৫), ছাত্তার (৩৮), শফিকুল (৪০) ও আমিনুল (২৬)।
তারা দিনাজপুরে ভাড়া বসবাস করে আসছিলেন জানিয়ে এসআই বজলুর বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
