ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিরাপত্তা বাড়াতে শোভাযাত্রা
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নিরাপত্তায় জনসচেতনতা বাড়াতে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় পৌর এলাকার ভাদুঘর বাস টার্মিনাল থেকে ‘নিরাপদ সড়ক মানে নিরাপদ জীবন’ স্লোগান লেখা ব্যানার নিয়ে শোভাযাত্রা বের করা হয়। অংশগ্রহণকারীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেন।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদ, বিআরটিএ ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সহকারী পরিচালক জি এম নাদির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ সড়ক চাই আনোদালনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান আলোচনা সভায় ছিলেন।
এছাড়া জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।
