২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।আহত হয়েছে আরও একজন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2018, 08:13 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

বুধবার নগরীর পূবাইলের মেঘডুবি তিনরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম জানান।

নিহতদের একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাজীহাট এলাকার মৃত সফিজ উদ্দিনের ছেলে। তিনি ওই অটোরিকশার চালক ছিলেন।

বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

এসআই কামরুল বলেন, মিরের বাজার থেকে যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাওয়ার সময় মেঘডুবি স্কুল সংলগ্ন তিন রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই অটোরিকশা আরোহী নিহত হয়।

আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।