২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক বিরোধী বিশেষ অভিযানে ফরিদপুরে গ্রেপ্তার ৫২

চলমান মাদক বিরোধী অভিযানে ফরিদপুরের নয় উপজেলায় ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2018, 04:05 PM

Updated : 19 Aug 2022, 02:12 PM

শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান।

এ সময় ১৫৩ ইয়াবা এবং ২২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এদের মধ্যে মাদক মামলায় নয়জন, মাদক সেবনকারী নয়, নিয়মিত মামলায় এক ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব ঘটনায় ১৩টি মামলা হয়েছে।

পুলিশ সুপার বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার নয় উপজেলায় মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ৫২ আসামিকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।