২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2018, 12:06 PM

Updated : 08 Apr 2022, 06:34 PM

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকায় এ ঘটনা ঘটে বলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম জানান।

মৃতরা হল- রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার আব্দুল কাদেরের মেয়ে মারাওয়া (১০) ও সাফাওয়া (৭) এবং আবু সিদ্দিকের ছেলে ফাহিম (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

নিহতদের স্বজনদের বরাতে চেয়ারম্যান খায়রুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় ওই তিন শিশু বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে উঠানের পাশে পুকুরে পড়ে যায় তারা।

পরে স্থানীয়রা পানিতে তাদের লাশ ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান খায়রুল।