গাজীপুর সিটির ২ মেয়র প্রার্থীর কোলাকুলি
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম ও বিএনপির হাসান উদ্দিন সরকার ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
হাসান উদ্দিন সরকার ঈদের নামাজ আদায় করেন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে। আর জাহাঙ্গীর আলম নামাজ পড়েন গাজীপুর জেলা শহরে রাজবাড়ি ময়দানে।
বিএনপি মেয়র প্রার্থীর মিডিয়া সেন্টারের আহ্বায়ক মাজহারুল আলম বলেন, নামাজ শেষে টঙ্গী বাজার এলাকায় এক ছাত্রলীগ নেতার বাবার জানাজায় শরিক হন প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থীসহ দুই প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
“জানাজার আগে এক পর্যায়ে হাসান সরকার ও জাহাঙ্গীর আলম পরস্পর কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।”
আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
