২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ফেনসিডিলসহ ‘মাদক বিক্রেতা’ আটক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক ‘মাদক বিক্রেতাকে’ আটক করেছে র‌্যাব। 

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2018, 01:42 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার ভোরে উপজেলার দিনাজপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধা মোড় থেকে তাকে আটক করা হয়বলে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর সাকিব জানান।

আটক রকিবুল ইসলাম রকি (২৮) দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

মেজর সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদক পাচারের গোপন খবরে র‌্যাবের একটি দল গাইবান্ধা মোড়ে অভিযান চালায়।

“এ সময় ৪০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির দেড় হাজার টাকাসহ রকিকে আটক করা হয়।”