সিলেটে মৃদু ভূমিকম্প
সিলেটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে; তবে কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূকম্পন পর্যক্ষেণকারী যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা এর উৎপত্তিস্থল।
সিলেট আবহাওয়া দপ্তরের কর্মকর্তা সাঈদ আহমদ চৌধুরী বলেন, বাংলাদেশ সময় সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
“তিন থেকে চার সেকেন্ড স্থায়ী কম্পনের উৎপত্তিস্থল আসামের ধিং এলাকায়। রিখটার স্কেলে উৎপত্তিস্থলে ৪ দশমিক ৯ মাত্রার এ কম্পনে অনেক এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”
