বজ্রপাতে আতংকিত হয়ে শিশুর মৃত্যু
সাতক্ষীরা সদরে বজ্রপাতে আতংকিত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ বলেন, শনিবার বিকালে ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত বেল্লাল হোসেন (১) বালুইগাছা গ্রামের ইব্রাহিম হোসেন খোকনের ছেলে।
ওসি মারুফ জানান, বিকালে ঘরে ঘুমিয়ে ছিল শিশু বেল্লাল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে বেল্লাল আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে।
“পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় ব্রহ্মরাজপুর বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
