শ্রীপুরে পুড়েছে ২৫ ঘর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে ধরা আগুনে ২৫টি ঘর পুড়ে গেছে।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, হুমায়ুন কবির সরকার প্রায় ৪০টি সেমি পাকা ঘর বানিয়ে কারখানা শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছেন। বিকালে ভাড়া দেওয়া একটি ঘরে থাকা গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়।
পরে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়লে ২৫টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে যায় বলে জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
