২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সাংবাদিক জীবনের জামিন

হবিগঞ্জে ধরে এনে মারধরের পর ‘মামলা দিয়ে ফাঁসানো’ সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে জামিন দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 03:10 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

হবিগঞ্জে সাংবাদিককে পুলিশের মারধরের ঘটনায় তদন্ত কমিটি
সাংবাদিককে ‘পিটিয়ে’ ইয়াবার মামলায় ফাঁসানোর অভিযোগ

রোববার দুপুরে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন বলে জীবনের আইনজীবী হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল হাসান শরীফ জানান।

যুক্তরাজ্য ভিত্তিক চ্যানেল এস-এর হবিগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে ও তার ভাই আজিজুল ইসলামকে বৃহস্পতিবার রাতে জেলা শহরের গরুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ ধরে নিয়ে যায়। পরে শুক্রবার দুই ভাইকে মাদক মামলায় আদালতে পাঠায়। পরে জীবনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়।

ওইদিন সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জে কর্মরত সংবাদিকরা।

এ ঘটনা তদন্তে শনিবার হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এক কমিটি গঠন করেছেন জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরা।