২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সাংবাদিককে পুলিশের মারধরের ঘটনায় তদন্ত কমিটি

হবিগঞ্জে সাংবাদিককে মারধরের পর ইয়াবা মামলায় ফাঁসানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 04:05 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

সাংবাদিককে ‘পিটিয়ে’ ইয়াবার মামলায় ফাঁসানোর অভিযোগ

জেলার পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস-এর হবিগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম জীবনকে ধরে থানায় নিয়ে মারধর করে পুলিশ। শুক্রবার তাকে ইয়াবা মামলা দিয়ে আদালতে পাঠায়।

পুলিশ সুপার বলেন, কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিককে মারধরের প্রতিবাদ ও দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা শহরে মানববন্ধন করেছে কয়েকটি সাস্কৃতিক সংগঠন।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংস্কৃতিক সংগঠন নাট্যমেলাসহ কয়েকটি সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।

হবিগঞ্জ নাট্যমেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, সবুজ মেলা সংগঠনের সভাপতি সফিকুল ইসলাম, সাংস্কৃতিককর্মী কামাল আহমেদ কর্মসূচিতে ছিলেন।