২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 10:02 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বরইতলিখাল এলাকায় শুক্রবার রাতে এ অভিযান চালানো হয় বলে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের পূর্ব জোনের একটি দল বরইতলিখাল এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। ওই সময় নদীর পাড়ে সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

“পরে ব্যাগটিতে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।”

উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।