২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডায় বড়ভাইকে ছুরি মেরে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2018, 07:40 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

শনিবার উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান।

নিহত শহিদুল ইসলাম লাপ্পু ওরফে রাজীব (২৬) ওই এলাকার আব্দুল জলিল ড্রাইভারের ছেলে।

এঘটনায় ছোট ভাই জাহিদুল ইসলাম পাপ্পুকে (২২) আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোবাইল ফোন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বড় ভাই রাজিবকে ছুরিকাঘাত করে পাপ্পু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি রফিকুল বলেন, খবর পেয়ে পুলিশ রাজীবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।