২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৫ ডাকাত আটক, দুই ট্রাক উদ্ধার

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ডাকাতি করা ট্রাক বিক্রির সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 04:31 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

সাভার মডেল থানার এসআই মোফাজ্জাল হোসেন জানান, শুক্রবার ভোরে সাভারের জয়নাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন – মো. রউফ, ফারুক হোসেন, আনিসুর রহমান, রায়হান হোসেন ও হেলাল উদ্দিন।

ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ট্রাক ডাকাতি করে তারা গ্যারেজ ও ভাঙ্গারির দোকানে বিক্রি করছিলেন বলে পুলিশের ভাষ্য।

এসআই মোফাজ্জাল বলেন, গোপন খবরের ভিত্তিতে জয়নাবাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের অন্য সদস্যরা পালিয়ে গেছে।

“ভাঙ্গারির দোকান থেকে কাঁটা অবস্থায় একটি ট্রাকের বিভিন্ন অংশ ও অক্ষত অবস্থায় একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।”

তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা করার পর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।