২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস চাপায় পুলিশ সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জে বাস চাপায় আহত হওয়ার কয়েক ঘণ্টা পর এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 06:34 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

নায়েক মিজানুর রহমান সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়।

মঙ্গলবার গভীর রাতে তিনি আহত হন। বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতু থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, পুলিশের গাড়িতে টহল ডিউটিতে ছিলেন মিজান। এ সময় কোনাবাড়ি এলাকায় লালমনিরহাটগামী সাহান পরিবহনের একটি যাত্রীবাহী বাস টহল গাড়িটিকে চাপা দিলে মিজানুর গুরুতর আহত হন।

“তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়।”

চালকসহ বাসটি আটক করা হয়েছে বলে জানান ওসি।