২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৪

ফরিদপুরে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 01:26 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

জেলার পুলিশ সুপার মো.জাকির হোসেন খান জানান, মঙ্গলবার রাতে থেকে বুধবার ভোর পর্যন্ত এ অভিযানে এক কেজি ৬৫০ গ্রাম গাঁজা ও ৮৩ টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মাদক বিক্রেতা, সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে সাতটি মামলা দায়ের করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।