২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা সেবনের দায়ে শরীয়তপুরে ৩ কারারক্ষী বরখাস্ত

ইয়াবা সেবনের দায়ে শরীয়তপুর জেলা কারাগারের তিন কারারক্ষীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 11:33 AM

Updated : 08 Apr 2022, 06:27 PM

এরা হলেন- মো. সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন।

কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজ প্রিজন) তৌহিদুল ইসলাম জানান, ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

তিনি বলেন, সারাদেশে মাদক বিরোধী যে অভিযান চলছে, কারারক্ষীরাও এর বাইরে নয়। কারাগার গুলোতে ও বিশেষ নজরদারী চালানো হচ্ছে।

শরীযতপুর জেলা কারাগারের জেলার মো. এনামুল কবীর বলেন, “কারাগারের তিন কারারক্ষী ইয়াবা সেবন করেছে প্রমাণিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করি। এর ভিত্তিতে কর্তৃপক্ষ তাদের তিনজনকেই স্থায়ীভাবে বরখাস্ত করে।”