২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের পিয়াইন নদীতে ২ লাশ

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে; যাদের একজনকে ভারতীয় বলে শনাক্ত করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 11:49 AM

Updated : 19 Aug 2022, 02:06 PM

রোববার বিকেলে পিয়াইন নদীর ভারতীয় সীমান্তে পর্যটকদের নৌকা ডুবে কয়েকজন ভারতীয় নাগরিক নিখোঁজ হন।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল বলেন, মঙ্গলবার সকালে জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় পিয়াইন নদীতে দুটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

“তাদের একজন ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।”

তারা ভারতে পর্যটকদের নৌকা ডুবে মারা গেছে বলে পুলিশ ধারণা করছে।

লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।