২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরে গোসলে নেমে ডুবে এক পোল্ট্রি খামারির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 11:58 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

তালতলী গ্রামে সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবুল কায়েস (৩৩) তালতলী গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় মো. সিদ্দিকুর রহমান জানান, কায়েস রোজা রেখে দুপুরের প্রচণ্ড গরমে বাড়ির পাশে একটি পুকুরে নামেন। পরে তিনি স্থানীয় কয়েকজন কিশোরের সঙ্গে সাঁতার কাটতে থাকেন।

“এক পর্যায়ে শরীরের ভারসাম্য হারিয়ে কায়েস পানিতে ডুবে যেতে থাকলে কিশোররা তাকে রক্ষার চেষ্টা চালায়; কিন্তু না পেরে তারা এলাকাবাসীকে এগিয়ে আসতে চিৎকার শুরু করে। ততক্ষণে কায়েস পানিতে তলিয়ে যান।”

সিদ্দিকুর বলেন, পরে স্থানীয়রা এসে কায়েসকে মৃতদেহ উদ্ধার করে।

রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।