গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় বিদ্যুৎস্পর্শে এক শিশুর মৃত্যু হয়েছে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ওসি হযরত আলী জানান, রোববার রাতে গোপীনাথপুর বাসস্ট্যান্ডের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ (১০) সদর উপজেলার চর শুকতাইল গ্রামের শাহাদৎ খানের ছেলে।
ওসি আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজাদ রাতে তার দুলাভাই লালন ফকিরের দোকানে ঢোকার সময় বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ ঘটনাস্থল খেকে সোমবার সকালে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
