২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কপোতাক্ষ নদের পাড়ে নবজাতকের লাশ

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদের পাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 01:34 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলার তালা বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের পাড় থেকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি তারা উদ্ধার করেন।

নবজাতক ছেলেশিশুটির বয়স একদিন হতে পারে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।