২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কার্টনে নবজাতকের লাশ

ঢাকার সাভার উপজেলায় কর্ণপাড়া সেতুর পাশ থেকে কাগজের কার্টনে রাখা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2018, 12:26 PM

Updated : 19 Aug 2022, 02:05 PM

বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত পুলিশ সন্দেহবশত কার্টনটি খুলে লাশ দেখতে পায় বলে সাভার মডেল থানার এসআই আজগর আলী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের কার্টনে রাখা নবজাতত ছেলেশিশুটির বয়স এক দিন হতে পারে।

“ওই সড়কের পাশে একাধিক ক্লিনিক রয়েছে। কোনো ক্লিনিকে অবৈধ গর্ভপাত ঘটিয়ে লাশ রাতের আধারে ময়লার স্তূপে ফেলে গেছে বলে পুলিশের ধারণা।”

এ ঘটনায় সাভার মডেল থানায় জিডি করা হয়েছে বলে তিনি জানান।