২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই যুবকের লাশ উদ্ধার

ঢাকার সাভারে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 10:24 AM

Updated : 19 Aug 2022, 02:02 PM

রোববার ভোরে সাভারের কমলাপুর ও কাউন্দিয়া এলাকায় লাশগুলো পাওয়া যায় বলে সাভার মডেল থানার এসআই দীপঙ্কর রায় জানিয়েছেন।

নিহতরা হলেন- কমলাপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে রিকশাচালক চাঁন মিয়া (৩৮) ও কাউন্দিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে আব্দুল আলিম (৩২)।

এসআই দীপঙ্কর বলেন, শনিবার রাতের যেকোনো সময় চাঁনমিয়া বিষপান করে এবং আব্দুল আলিম ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।