হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩০
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শনিবার বিকালে নতুন ব্রিজ এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
“এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।”
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আছেন সালেহা বেগম (৩৫), হালিমা আক্তার (১১), সানারা বেগম (২২), মনোয়ারা বেগম (৪০), তামান্না আক্তার (১৬), নুরুল ইসলাম (৩৩), নাছির মিয়া (৩৫), রেজাউল করিম (২০), নাছিম মিয়া (২১), সামিরুল ইসলাম (২৫), মনিরা খাতুন (৯), জামাল মিয়া (২৮), জমিলা খাতুন (৩২), শমসের মিয়া (১৮) ও রফিকুল ইসলাম (৩২)।
