২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরে খালে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2018, 09:19 PM

Updated : 19 Aug 2022, 02:02 PM

শুক্রবার  চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে ঘটনা ঘটে।

মৃতরা হলো ফকিরদিয়া গ্রামের দুলাল মিয়ার প্রতিবন্ধী মেয়ে ফারজানা আক্তার (১০) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হুমায়ুনপুর গ্রামের শহীদুল্লার মেয়ে তাসফিয়া বেগম (৭)।

তাসফিয়া ফকিরদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।

চাতলপার ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান, দুপুরে ফকিরদিয়া লঞ্চঘাটের পাশে খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়। বিকালে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী তাদেরকে  উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।