ময়মনসিংহে কাউন্সিলরকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার কাউন্সিলর যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ফুলপুর থানার ওসি একেএম মাহবুবুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার চরপাড়া মোড়ে সাদেকুর রহমান সাদেককে (৩৫) হত্যা করা হয়।
সাদেক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর যুবলীগের আহ্বায়ক ছিলেন।
পুলিশ খুনি বা খুনের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলতে পারেনি।
ওসি মাহবুবুল বলেন, “চরপাড়া মোড়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে অজ্ঞাত খুনিরা সাদেককে কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে খুনিরা পালিয়ে যায়। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।”
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।
