২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুর কাচারি বাড়িতে ২ দিনব্যাপী রবীন্দ্র উৎসব

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারি বাড়িতে দুইদিনব্যাপী উৎসব শুরু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 08:50 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

মঙ্গলবার সকালে কাচারিবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন।

আর সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বুধবার অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর মোহাম্মদ শামছুজ্জামান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আব্দুল হামিদ লাভলু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইন খাঁন প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ আব্দুস ছাত্তার। 

আলোচনা সভা শেষে শাহজাদপুর ও সিরাজগঞ্জ রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এছাড়াও পাশেই শুরু হয়েছে রবীন্দ্র মেলা।

এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুর কাচারি বাড়িসহ বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে। দর্শনার্থীদের জন্য কাচারি বাড়ি জাদুঘরটি উন্মুক্ত রাখা হয়েছে।