২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ডলারসহ যুবক আটক

বেনাপোলে হুন্ডির পাঁচ হাজার ডলারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্র‌তি‌নি‌ধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2018, 07:51 PM

Updated : 19 Aug 2022, 02:00 PM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, রোববার বিকালে বেনাপোলের কাঁচা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিল্লাল হোসেন (২৬) বেনাপোল পোর্ট থানার ডুপপাড়া গ্রামের অলিয়ার রহমানের ছেলে।

বিজিবি কর্মকর্তা আরিফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারীরা বেনাপোল সীমান্তে অবস্থান করছে এমন খবরে বিজিবির টহল দল সেখানে অবস্থান নেয়।

“এসময় সন্দেহজনক ঘোরাঘুরির কারণে বিল্লালকে আটক করা হয়। পরে তার কাছে কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচ হাজার ইউএস ডলার পাওয়া যায়; যা বাংলাদেশি মুদ্রায় চার লাখ ২০ হাজার টাকার সমান।”

মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বিল্লালকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।