২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহজাদপুরে আসামি পালানোর ঘটনায় দুই কনস্টেবল প্রত্যাহার

সিরাজগঞ্জের শাহজাদপুরে হাতকড়াসহ মাদক মামলার দুই আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 02:29 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

রোববার দুপুরের শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম এ তথ্য জানান

প্রত্যাহার দুই কনস্টেবল হলেন শাহজাদপুর আমলী আদালতে কর্মরত মো. আব্দুল হাই ও বিদ্যুৎ কুমার। 

তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে রাতেই ওই দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে পালিয়ে যাওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হলেও আরেকজন এখনও পলাতক রয়েছে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা রাকিবুল।

তিনি বলেন, পলাতক আসামিদের মধ্যে আতাউর রহমান ওরফে আতা শেখকে (৩৪) রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তবে আরেক আসামি চান্নু শেখকে (২৫) এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শনিবার সন্ধ্যায় মাদক ও চুরির মামলায় গ্রেপ্তার চার আসামিকে শাহজাদপুর আমলী আদালত থেকে অটোরিকশায় করে জেলা কারাগারে নেওয়ার সময় হাতকড়াসহ মাদক মামলার চান্নু ও আতাউর পালিয়ে যায়।

এ ঘটনায় ওই দুই আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। 

পুরনো খবর:

শাহজাদপুরে হাতকড়াসহ ২ আসামির পলায়ন