২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ২

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাস খাদে পড়ে দুই বাস যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 05:30 PM

Updated : 19 Aug 2022, 01:58 PM

শুক্রবার বিকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় থানার সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন গাইবান্ধার তাবিজল (৫৫) ও রাজা (৪৫)।

আহতদের মধ্যে রংপুরের আলমপুর গ্রামের আবুল কালাম (৪০), কুড়িগ্রামের তছলিম (৫৫), গাইবান্ধার আসমা খাতুন (৪০), লাবনী (২৫) ও রংপুরের নূর আলীর নাম জানা গেছে। বাকিদের নাম জানা যায়নি।

তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হন।

“আহত আরও অন্তত ১০ যাত্রীকে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোয়। এদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক।”

নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি।