২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাংচুরের অভিযোগে নোবিপ্রবির ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

ক্যাম্পাসে মারামারি ও ভাংচুরের অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 08:34 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কৃষি বিভাগের মিটুল কুমার কুন্ডু, মো. রায়হান হোসেন, মো. আবদুর রহিম সিয়াম ও মো. সাজিদ হাসান।

এ চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হলেও তাদের কত দিনের জন্য বহিষ্কার করা হয়েছে তার উল্লেখ নেই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের একটি স্ট্যাটাস নিয়ে ওই চার শিক্ষার্থীর নেতৃত্বে কিছু ছাত্র দুই পক্ষে ভাগ হয়ে ক্যাম্পাসে মারামারি, হলের কক্ষ ভাংচুর করে। এ সময় তারা চাপাতিসহ ভারি অস্ত্র ব্যবহার করে অনেক শিক্ষার্থীকে আহত করে।

“এ ঘটনায় তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও অবাঞ্চিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”