২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে খুনের আসামির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2018, 06:13 PM

Updated : 19 Aug 2022, 01:57 PM

বৃহস্পতিবার গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মো. ফেরদৌস মিয়া জানান।

মৃত মোতাহার হোসেন খান (৬০) কাপাসিয়া উপজেলার বরুন গ্রামের মো. সহিদ খানের ছেলে। তার বিরুদ্ধে খুনের মামলা বিচারাধীন রয়েছে। ২০১৭ সালের ১৪ অক্টোবর থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি।

ফেরদৌস মিয়া বলেন, বেলা সোয়া ১১টার দিকে মোতাহার হোসেন বুকে ব্যথা অনুভব করায় তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার পরিবর্তন না হলে পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।