২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোয়াজ্জেম হোসেন আলাল কারামুক্ত

বিস্ফোরক দ্রব্য আইন ও ভাংচুরের মামলায় জামিন পাওয়ার পর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়জ্জেম হোসেন আলাল কারামুক্ত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 10:26 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার বিকালে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান বলে কারা কর্তৃপক্ষ জানায়।  

কাশিমপুর কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সকালে ঢাকা থেকে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই করে বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পুলিশ পণ্ড করে দেওয়ার পর নয়া পল্টন থেকে আলালকে আটক করেছিল পুলিশ। পরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানান, আলালের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে এবং ভাংচুরের ঘটনায় ঢাকার পল্টন থানায় দুইটি মামলা রয়েছে। সোমবার তিনি ওই দুই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

পুরনো খবর:

নয়া পল্টন থেকে আটক আলাল-বাবুল
বিএনপির ৪ নেতাকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন হাই কোর্টের