প্রশ্ন দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ আদায়, যুবক গ্রেপ্তার
চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে নীলফামারীতে এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার বিকালে সদরের নিজপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় র্যাব-১৩ রংপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরমীন রাব্বী জানান।
আটক মো. সিয়াম শাহরিয়ার (১৯) ওই গ্রামের বাবলুর রহমানের ছেলে।
সিয়াম এইচএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দিয়ে ফেইসবুক এবং হোয়াট্সঅ্যাপের মাধ্যমে একাধিক শিক্ষার্থীর কাছ থেকে অর্থ আদায় করে প্রতারণা করেছে এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব কর্মকর্তা রাব্বী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করেছে সিয়াম। এসএসসি পরীক্ষার সময়েও একই প্রতারণা করে অর্থ সংগ্রহ করেছে বলে জানিয়েছে সে।
