২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ী হত্যা মামলায় হবিগঞ্জে ছাত্রলীগ নেতা রিমান্ডে

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যবসায়ী আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলায় ছাত্রলীগ নেতা সাইফুল আলম রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 05:54 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

সোমবার হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলামের আদালত তাকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেয়।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি শাহ আলম জানান, ব্যবসায়ী কল্যাণ সমিতি ও আহলে সুন্নত ওয়াল জামাত উপজেলা সভাপতি আবুল হোসেন আকল মিয়া রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

রুবেল চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহেরের ভাতিজা।

গত ১ মার্চ ভোরে নিজ বাসা থেকে মসজিদে যাওয়ার পথে খুন হন আকল মিয়া। এ ঘটনায় চারজনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

মামলার আসামি জসিম উদ্দিন ওরফে শামীমকে গ্রেপ্তারের পর শনিবার সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তার স্বীকারোক্তি মোতাবেক ছাত্রলীগ নেতা রুবেলকে চুনারুঘাট থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।