২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমানীতে সাড়ে ৪ কেজি সোনা আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2018, 02:43 PM

Updated : 19 Aug 2022, 01:49 PM

বন্দর কাস্টমসের তত্ত্বাবধায়ক ফজলুর রহমান বলেন, শনিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ থেকে এগুলো উদ্ধার করা হয়।

বেলা পৌনে ১২টার দিকে উড়োজাহাজটি দুবাই থেকে এসে অবতরণ করে জানিয়ে তিনি বলেন, “যাত্রীরা নেমে যাওয়ার পর তল্লাশি চালানো হয়। ২৮/সি নম্বর সিটের নিচে স্কচস্টেপ মোড়ানো অবস্থায় ৪০টি বার পাওয়া গেছে।

“এর ওজন চার কেজি ৬০২ গ্রাম। দাম প্রায় দুই কোটি টাকা।”

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।