গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো.হারুন অর রশিদ জানান।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর বলে ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্টেশন মাস্টার হারুন বলেন, “দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। তার গলা কাটা গেছে গেছে।”
তার পড়নে লাল শার্ট ও বাদামী রঙের প্যান্ট রয়েছে বলে জানান হারুন।
