২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে প্রায় ৯ কোটি টাকার মাদক ধ্বংস

রাজশাহীতে বিভিন্ন অভিযানে জব্দ বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 05:35 PM

Updated : 11 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার সকালে বিজিবি ১ ব্যাটালিয়নের সদর দপ্তর মাঠে আনুষ্ঠানিকভাবে এ মাদক দ্রব্যগুলো ধ্বংস করা হয়।

এ সময় ৪৭ হাজার ৮৮৯ বোতল ফেনসিডিল, ৩৩ কেজি ৩৯২ গ্রাম হেরোইন, ৯৫৯ ইয়াবা, এক হাজার ৫৪৯ বোতল মদ, পাঁচ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২ লিটার চোলাই মদ ধ্বংস করা হয়, যার মূল্য ৮ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকা বলে বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গত এক বছরে সীমান্ত এলাকা থেকে এই মাদক দ্রব্যগুলো জব্দ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মুহাম্মদ সাজ্জাদ, বিজিবি ১ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার, রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের প্রমুখ।